বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পদোন্নতি পেয়ে সহকারি পুলিশ সুপার হলেন হবিগঞ্জ ডিএসবির ডিআই-১ কামরুল হোসেন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন হবিগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার ডিআই-১ মো. কামরুল হোসেন। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই পদোন্নতির বিষয়টি জানানো হয়। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত এই কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদানপূর্বক পুলিশ অধিদপ্তরে ন্যাস্ত করার জন্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌফিক আহমেদ এই প্রজ্ঞাপন জারি করেন। প্রজ্ঞাপনে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ পুলিশ কর্মকর্তাকে এই পদোন্নতি দেয়া হয়। মো. কামরুল হোসেন ১৯৯০ সালে সরাসরি ক্যাডেট হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া, নেত্রকোনাসহ বিভিন্ন জেলার বেশ কয়েকটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি হবিগঞ্জ জেলা বিশেষ শাখায় ডিআইও-১ হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর ও ইনচার্জ ক্রাইম শাখার দায়িত্বে ছিলেন। একজন স্বজ্জন পুলিশ কর্মকর্তা হিসেবেই তিনি হবিগঞ্জে বিশেষভাবে পরিচিতি লাভ করেন। তার দুই সন্তানের একজন বুয়েটে আরেকজন আমেরিকার টেক্সাস টেক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com