স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাগ থেকে কাজল মিয়া (৪০) নামের এক জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় তাকে কোর্ট স্টেশন ফাঁড়ির একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। সদর থানার ওসি জানান, কাজলের বিরুদ্ধে জুয়া আইনের মামলায় পরোয়ানা রয়েছে।