বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডাকসু ও হল সংসদ নির্বাচনে বঙ্গমাতা হলে ভিপি নির্বাচিত নবীগঞ্জের নাবিলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন নবীগঞ্জের কৃতি সন্তান তাসনিম আক্তার আলিফ নাবিলা। তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের প্রয়াত আক্তার মিয়ার কন্যা।
গত মঙ্গলবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বুধবার ভোরে ঘোষিত ফলাফলে নাবিলা পেয়েছেন ৫১৮ ভোট। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দিলরুবা পলি ও সানজিদা সাবরিন পান ৩৪৮ ভোট। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিজয়ের প্রতিক্রিয়ায় তাসনিম আক্তার আলিফ নাবিলা বলেন, “এ বিজয় শুধু আমার নয়, বরং হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের মানুষের ভালোবাসা ও আশীর্বাদের ফসল। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করাই হবে আমার প্রথম অঙ্গীকার।”
স্থানীয়ভাবে তাঁর বিজয়ে ব্যাপক আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। অনেকে একে নবীগঞ্জ উপজেলা তথা হবিগঞ্জ জেলাসহ সিলেট বিভাগের জন্য গৌরবের অর্জন হিসেবে দেখছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com