স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ২৪ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে। গত বুধবার গভীর রাতে থানার একদল পুলিশ অভিযান চালিয়ে মাধবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র শিপন মিয়া (২২), গোপালগঞ্জ জেলার কালিজুড়ি গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র হাবিবুর রহমান হাওলাদার ও টাঙ্গাইল জেলার কামারধ্বল্লা গ্রামের মৃত মুকদ্দেছ আলীর পুত্র সোহেল রানা (৩৪)। তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করে।