বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জমির মাটি উত্তোলনের অপরাধে মিরপুর দাখিল মাদ্রাসার শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক শিক্ষককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
নিয়ম নীতি তোয়াক্কা না করে কৃষি জমির উপরিভাগের মাটি কর্তন ও খনন করে বালু উত্তোলনের অভিযোগে মিরপুর দাখিল মাদ্রাসার আরবী শিক্ষক নুরুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। নুরুল হক এর বাড়ি ভাদেশ্বর ইউনিয়নের বড়গাঁও গ্রামে। তাছাড়া জব্দ করা ৫০০ ঘনফুট বালুর স্পট। পরে ভ্রাম্যমান আদালত প্রকাশ্যে নিলামের মাধ্যমে বালু বিক্রয় করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে বাহুবল থানার একদল পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com