স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার গভীর রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সদর মডেল থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা হল, শাহীন মিয়া, টেনু মিয়া, কদ্দুছ মিয়া। গতকাল রবিবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি জানান, এ অভিযান নিয়মিত চলবে।