বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১০ অক্টোবর, ২০১৪
  • ৬৩৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া গাজীপুর গ্রামের আরমান হোসেন (২৮) এর বলে সনাক্ত করেছেন তার স্ত্রী। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হাতিমারা জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন যুবকের গলাকাটা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। রাত ৮টার দিকে চুনারুঘাট থানার ওসি তদন্ত ইকবাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রথমে লাশের পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকালে চুনারুঘাট থানায় লাশটি দেখে স্ত্রী ফারহানা আক্তার রুবি তার স্বামীর লাশ বলে সনাক্ত করেন। ফারহানা আক্তার রুবি জানান, গত ২৬ সেপ্টেম্বর সকালে ব্যবসায়ী আরমান হোসেন বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী বলেন, কে বা কারা ওই যুবককে গলা কেটে হত্যা করে চুনারুঘাটের হাতিমারা জঙ্গলে ফেলে রেখে যায়। হত্যাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com