বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইমামবাড়ি বাজারে সিএনজি মালিক-চালক সংঘর্ষে আহত ৩

  • আপডেট টাইম রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
  • ৬১৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে সিএনজি মালিক ও চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় কয়েক গ্রামের লোকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে পৌছায় বড় ধরণের সংঘাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। সিএনজি চালকের কাছে মালিকের ভাড়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে-স্থানীয় তাজপুর গ্রামের আহম্মদ ও সন্দলপুর গ্রামের রহমত নামে দুই সিএনজি চালক কালিয়ারভাঙ্গা গ্রামের ফরহাদ আহমেদের দুইটি সিএনজি চালাত। গতকাল শনিবার সকালে ফরহাদ আহমেদ চালকদেরকে বকেয়া সিএনজির ভাড়া দিতে বলেন। এ নিয়ে ফরহাদের সাথে তাদের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৩জনই আহত হয়। এদিকে সংঘর্ষে ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ইমামবাড়ি বাজারে জড়ো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি সামাল দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com