বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ অংশগ্রহণমূলক প্রতিযোগিতা

  • আপডেট টাইম শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপেপার্টার ॥ জুলাই গণঅভ্যুত্থান স্মরণে হবিগঞ্জে অংশগ্রহণমূলক প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি দেয়ালে দেয়ালে অঙ্কন করে। ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শিরোনামে এ প্রতিযোগিতার আয়োজন করে হবিগঞ্জ জেলা পরিষদ।
প্রতিযোগিতায় অংশ নেয়া অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোবারক হোসেন বলেন, প্রতিযোগিতা আমাদের অনেক কিছুই শেখায়। এখানে পুরস্কার মুখ্য বিষয় নয়। আমরা মহান স্বাধীনতা যুদ্ধ দেখতে পাইনি। কিন্তু ২০২৪ সালের বিপ্লব দেখেছি। এখন আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌছতে চাই। অনেক দেশই ৫৩/৫৪ বছরে অনেক দূর এগিয়ে গিয়েছে। বিশে^র দরবারে উন্নত দেশে পরিণত হয়েছে। কিন্তু আমরা বার বারই উছট খেয়েছি। এখন আমরা দ্বিতীয়বার সুযোগ পেয়েছি। আমরাও থেমে থাকতে চাইনা। বিশে^র সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাই।
অষ্টম শ্রেণীর শিক্ষার্থী কাজী ইফ্ফাত জাহান বলেন, কোন দেশ স্বাধীন হতে ভিন্ন একটি দখলদারী শক্তি বা দেশের সাথে যুদ্ধ করে। আমাদেরও ১৯৭১ সালে এমনটি করতে হয়েছে। কিন্তু এবারের যুদ্ধ ভিন্ন দেশের সাথে নয়। নিজ দেশের বাহিনীর সাথে যুদ্ধ করতে হয়েছে। যা অত্যন্ত কঠিন। হয়তো অল্প দিন। কিন্তু এ বিপ্লব আমাদের কাছে একটি বৃহৎ যুদ্ধ ছিল। আমরা মুক্তি পেয়েছি। এখন আমরা সুন্দর দেশ চাই। যেখানে কোন হানাহানি থাকবেনা, কেউ গুম হবেনা, কেউ আয়না ঘরে থাকবে না। সুন্দর একটি দেশের স্বপ্ন নিয়ে আমি এ প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমি যা চাই তা এখানে ফুটিয়ে তুলতে চাই।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, জুলাই বিপ্লব একটি ঐতিহাসিক বিপ্লব। দীর্ঘদিনের শোষন থেকে আমরা এর মাধ্যমে মুক্তি পেয়েছি। এখন আজকের তরুণ আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায় সে চিত্র ফুটিয়ে তুলতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা এ প্রজন্মকে দেশের ভালো কাজগুলোর সাথে উদ্বুদ্ধ করতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com