বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং থানা পুলিশের অভিযান সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ৫ অক্টোবর, ২০১৪
  • ৪৯০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গতকাল বানিয়াচঙ্গের বিভিন্ন এলাকায় অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ৮নং খাগাউড়া ইউনিয়নের হরিপুর গ্রামের বুদাই রবিদাস এর ছেলে কৃষ্ণ রবি দাস (৫৫) কে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। সে ২০০৬ সালের দায়েরকৃত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলার অন্যতম আসামী। এ মামলায় তার ২ বছরের সাজা হয়েছে। সাজা হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। একই অভিযানে মুরাদপুর ইউনিয়নের নজরপুর গ্রামের করম আলী ছেলে নুরকে তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। নূর মিয়া ১৯৯১ সালের একটি গ্রাম্য সংঘর্ষের মামলার আসামী ছিল। বিজ্ঞ আদালত তাকে ওই মামলায় ১ বছরের সাজা প্রদান করেন। সাজা হওয়ার পর থেকেই নুর পলাতক ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com