বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) এবং শনিবার (২৬ জুলাই) প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং দপ্তরের ৫২ জন শিক্ষক এবং কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি সরকারি আর্থিক নীতি, বাজেট প্রণয়ন, অর্থ ব্যয় ও অডিট পদ্ধতি, হিসাব সংরক্ষণ ও প্রতিবেদন তৈরির বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়। শুক্রবার সকাল ৯ টায় প্রশিক্ষণ কার্যক্রমটি উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারি খাতের আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সঠিক জ্ঞান ও দক্ষতা অপরিহার্য। এই ধরনের প্রশিক্ষণ আমাদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল করবে’। প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার। দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নানা ব্যবহারিক দিক ও বাস্তব উদাহরণের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও প্রয়োগ পদ্ধতি নিয়ে ধারণা লাভ করেন। শনিবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com