বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এনসিপির পদযাত্রা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে শহরের আমিরচান কমপ্লেক্সের স্কাই কিং রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি ২০২৫ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির হবিগঞ্জ জেলা আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল। লিখিত বক্তব্যে আবু হেনা মোস্তফা কামাল বলেন, ২৪ জুলাই হবিগঞ্জ আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, উত্তরাঞ্চলের সংগঠক নাহিদ উদ্দিন তারেকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। পদযাত্রাকে ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২৪ জুলাই বিকেল ৪টায় হবিগঞ্জ শহরের নিমতলা শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। পরে শহরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আমাদের পদযাত্রাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা হয়েছে। তাঁরা আমাদের আশ্বাস প্রদান করেছেন, তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি উত্তরাঞ্চলের সংগঠক ও হবিগঞ্জ জেলা প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি হবিগঞ্জের সদস্যসচিব অ্যাডভোকেট ফখরুদ্দিন জাকি প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com