মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর উমেদনগর গ্রামের এক ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওর থেকে রঙ্গিলা মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে। গতকাল শনিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঙ্গিলা মিয়া হবিগঞ্জ সদর উপজেলার উমেদনগর মধ্যহাটির নুরুল হোসেনের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়-রঙ্গিলা মিয়া গত ৫ দিন যাবত নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা তাকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করে না পেয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পত্রপত্রিকায়ও বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু তাতেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না। শনিবার দুপুরে হঠাৎ করে সুনারু গ্রামের পার্শ্ববর্তী হাওরে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ঘাতকেরা তার মরদেহ বস্তাবন্দি করে বস্তার ভেতর পাথর দিয়ে হাওরের পানিতে তলিয়ে দেয়। তিনি বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। অচিরেই এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com