বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

রিচি দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

  • আপডেট টাইম শনিবার, ৪ অক্টোবর, ২০১৪
  • ৫৬৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রিচি দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে পবিত্র ঈদুল আযহার পরদিন মঙ্গলবার ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সদর উপজেলার রিচি মধ্যগ্রামস্থ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওইদিন সন্ধ্যা ৭টায় আলোচনা সভা অনুষ্টিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও খোয়াই থিয়েটারের সভাপতি এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্র“প থিয়েটার ফেডারেশানের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমী ও শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্টীর সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ হারুন সাঁই।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে কণ্ঠশিল্পী আকরাম আলীসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করবেন। পরে ডাঃ মোঃ জিতু মিয়ার রচিত ও নির্দেশিত নাটক “ক্রস কানেকশন” মঞ্চস্থ হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রিচি দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য-সদস্যারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com