বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তিতখাইয়ে গাছ-মাছ লুটের মামলার আসামি কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের তিতখাই গ্রামে গাছ কর্তন ও মাছ লুটের মামলার এজাহারভুক্ত ২নং আসামি নজরুল ইসলাম নজির (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে তিতখাই গ্রামের বাদশা মিয়ার পুত্র। গত সোমবার দুপুরে সদর থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে কি না জানতে নকল আনতে যায়। তাৎক্ষনিক পুলিশ তাকে আটক করে। গতকাল মঙ্গলবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। মামলার বিবরণে জানা যায়, একই গ্রামের মৃত মরম আলীর পুত্র আব্দুর করিমের জায়গা থেকে জোর করে গাছ কর্তন করে এবং মাছ লুট করে নিয়ে যায় একই গ্রামের মৃত আশ^ব আলীর পুত্র ফজল মিয়াসহ ২৯ জন। শুধু তাই নয় আব্দুল করিম ও তার লোকজনকে মারপিটও করে তারা। এ ঘটনায় আব্দুল করিম বাদি হয়ে মামলা করলে গত ৬ জুলাই মামলাটি রুজু হয়। এরপর থেকেই আসামিরা বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছিলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com