বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ৩ জুলাই দুপুরে হবিগঞ্জ শহরের কয়েকটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে যৌথ অভিযান চালানো হয়। এ সময় মায়ের হাসি, নিউ লাইফসহ বিভিন্ন ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অনেক ক্লিনিক মালিকরা পালিয়ে যান।
এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা, ল্যাব পরিচালনা, অতিরিক্ত মূল্য রাখা সহ নানা অসংগতি পরিলতি হওয়ায় শহরের বেবিস্টেন্ড এলাকার আপন কম্পিউটারাইজড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সিভিল সার্জন বলেন, এরকম সুপারভিশন ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং সেবার মান নিশ্চিত না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে অবহিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com