মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের সরকারি ভূমি একটি প্রভাবশালী চক্রের কবলে জেলা বিজ্ঞান মেলায় “উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব” এর জয়জয়কার নবীগঞ্জ তামাশপুরে নিরীহ ব্যক্তির ভিটাজমি দখল চেষ্টার অভিযোগ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ডাকাতি মামলার অভিযোগ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান ॥ দুইজন গ্রেফতার চুনারুঘাটে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান ॥ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল বানিয়াচংয়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা সড়ক দুর্ঘটনায় আহত সফিক মিয়ার পাশে হকার সমিতি মাধবপুরে আউশ ধানের বীজ ও সার বিতরণ

নবীগঞ্জে দ্রুতগতির গাড়ির চাপায় এক পথচারীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১২০ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় দ্রুতগতির একটি গাড়ির চাপায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। শনিবার (২৮ জুন) রাত ৯টার দিকে আউশকান্দি মনিম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের সময় মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন ওই পথচারী। এ সময় দ্রুতগতির একটি গাড়ি (সম্ভবত একটি যাত্রীবাহী বাস) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, “নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘাতক গাড়ির ধরন ও মালিকানা শনাক্তে তদন্ত চলছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com