নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জুল ইসলাম চৌধুরী গত বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করে পূজারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন, বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান সমর চন্দ্র দাশ, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি চরিত্র দেবনাথ প্রমুখ। পুজা মন্ডপ পরিদর্শনকালে এমপি মুনিম চৌধুরী বাবু বিভিন্ন মন্ডপ সংস্কার, উন্নয়ন কাজ ও একটি নতুন মন্দির নির্মানের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।