বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইনাতগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন লিটন সভাপতি সাফুল সস্পাদক

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩
  • ৫৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল বিকালে উপজেলার ইনাতগঞ্জ বাজারে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মলেন্দু দাশ রানা। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সুমন, সহ-সভাপতি আব্দুর নুর, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন। উপজেলা আওয়ামীলীগ নেতা রাকিল হোসেনের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, আজিজুর রহমান, মহিবুর রহমান, আব্দুল আজাদ শাহজাহান, জামাল আহমদ সুমন প্রমূখ। সম্মেলনে সর্বসম্মিক্রমে লিটন মিয়াকে সভাপতি সাফুল আহমদকে সাধারণ সম্পাদক ও আব্দুল কাদিরকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com