বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিয়ে স্থায়ী হয়নি ॥ ক্ষোভে ঘটককে হত্যা করলো যুবক

  • আপডেট টাইম রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৮৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ব্যর্থ বিয়েতে ক্ষুব্ধ হয়ে ঘটককে ছুরিকাঘাত করে হত্যা করলো ভারতীয় এক যুবক। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে। অভিযুক্তের নাম মুস্তফা (৩০)। নিহত ঘটকের নাম সুলেমান (৫০)। আট মাস আগে সুলেমানের মাধ্যমে শাহিনাজ নামের নারীর সঙ্গে বিয়ে হয় মুস্তফার। কিন্তু ওই বিয়ে বেশি স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক তিক্ত হয়ে যায়। এর পর পিতা-মাতার কাছে চলে যান শাহিনাজ। এর পরিপ্রেক্ষিতে মুস্তফা ও সুলেমানের মাঝে উত্তেজনা দেখা দেয়। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার সুলেমানকে ফোন করে মুস্তফা। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি সুরাহার জন্য দুই ছেলে রিয়াব ও সিয়াবকে নিয়ে মুস্তফার বাড়িতে যান সুলেমান। ছেলেদেরকে বাইরে রেখে মুস্তফার সঙ্গে ঘরের ভেতর আলাপ করেন তিনি। তবে ওই আলোচনা ফলপ্রসূ হয়নি। ছেলেদেরকে নিয়ে যখন মুস্তফার বাড়ি ত্যাগ করবেন এমন সময় বাইরে এসে হুমকি দিতে থাকে অভিযুক্ত। এক পর্যায়ে তিনি সুলেমানের ঘাড়ে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সুলেমান। এরপর তার দুই ছেলেকেও আক্রমণ করে মুস্তফা। তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে যান। স্থানীয়রা রাত ১১ টার দিকে সুলেমানকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে এর আগেই মারা যান তিনি। ম্যাঙ্গালুরু গ্রামীণ পুলিশের পক্ষ থেকে মুস্তফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে মুস্তফাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com