স্টাফ রিপোর্টার ॥ শহরের কোর্ট স্টেশন থেকে গরুচোর জুয়েল মিয়া (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ মোতালিব চত্তর থেকে জুয়েলকে গ্রেফতার করেন। সে সদর উপজেলার রিচি অগ্নিকোনা গ্রামের আইয়ূব আলীর পুত্র। পুলিশ জানায়, ২৬ এপ্রিল গোবিন্দপুর গ্রামের মানিক মিয়ার ৩টি গরু চুরি হয়। ২৭ এপ্রিল জুয়েল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে জুয়েল মিযা আত্মগোপনে চলে যায়। গতকাল বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।