রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছেন প্রধানমন্ত্রী-ক্রীড়া প্রতিমন্ত্রী লাখাইয়ে রোপা আমন চাষে ব্যস্ত কৃষক ॥ বাড়ছে আবাদের লক্ষ্যমাত্রা বাহুবলে অনিয়মের অভিযোগে স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত হবিগঞ্জে পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেপ্তার চুনারুঘাটের মরম আলীসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ২৬ আগষ্ট জশনে জুলুছ সফলে আহলে সুন্নত ওয়াল জামায়াত সমন্বয় পরিষদের পরামর্শ সভা ॥ ডি.জে সাউন্ড বক্স ব্যবহার না করার অনুরোধ নবীগঞ্জের প্রবাসী জুনাইদের পর্তুগালে মৃত্যু ॥ কমিউনিটিতে উদ্বেগ ও শোক জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ক্লাস করছেন আজমিরীগঞ্জের দীগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহুবলে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার লাখাইয়ে পুলিশের অভিযান ॥ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাহুবলে মহাসড়কের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত ৩ ॥ আহত অর্ধশত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে অন্তত ৪টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার (১৯ মে) বেলা ২টা থেকে ৩টার মধ্যে এসব দুর্ঘনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা ২টার দিকে বজ্রবৃষ্টি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর ও বাহুবল বাজারের মধ্যবর্তী চারগাঁও নামক স্থানে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ময়মনসিংহ থেকে সিলেটগামী ও সিলেট থেকে ঢাকাগামী দু’টি যাত্রীবাহী কোচ ধুমড়ে-মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাসের চালক নিহত ও অন্তত আরো ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতাল ও মর্গে প্রেরণ করেছেন। হবিগঞ্জ সদর হাসপাতালে আনার পর আহত ১ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
দুর্ঘটনার ফলে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি হওয়ায় প্রায় ঘন্টাখানেক ঢাকার সাথে সিলেটের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এতে রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনা কবলিত গাড়িগুলো অন্যত্র সড়িয়ে নিলে সোমাবার বেলা ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতরা হলেন- ঢাকা-সিলেট রোডের রিয়েল কোচের চালক কুমিল্লার আবুল কাশেম (৩৫) এবং ময়মনসিংহ-সিলেট রোডের সিপাল কোচের চালক ময়মনসিংহের মাসকান্দা এলাকার সুলতান মিয়ার পুত্র তৌকির মিয়া (৩০) ও নিহত ১ জনের পরিচয় জানা যায়নি।
এদিকে, একই সময়ে মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজার সংলগ্ন রাবার সাইনবোর্ড, পুটিজুরী বাজার সংলগ্ন শেওড়াতুলী ও ডুবাঐ বাজার সংলগ্ন আদিত্যপুর নামক স্থানে পৃথক দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনাগুলোতে আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বাহুবল, হবিগঞ্জ ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাগুলোতে কয়েকটি যাত্রীবাহী বাস ও ট্রাক মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বিষয়গুলো নিশ্চিত করে জানান, নিহতদের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com