বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কারাগার থেকে থানায় নিয়ে যাওয়া রিমান্ডের আসামি অসুস্থ

  • আপডেট টাইম শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কারাগার থেকে লাখাই থানায় নিয়ে যাওয়ার পর ছিনতাইয়ের মামলায় জয়নাল মিয়া (৫৫) নামের এক আসামি অসুস্থ হয়ে পড়েছেন। সে লাখাই উপজেলার দক্ষিণ করাব গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র। লাখাই থানার মামলা নং-০২, তাং-০৬/০৫/২৫ইং সে গ্রেফতার হয়ে জেলা কারাগারে যায়। এরপর তদন্তকারী কর্মকর্তা তাকে রিমান্ডের আবেদন করলে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে লাখাই থানা পুলিশ তাকে কারাগার থেকে থানায় নিয়ে যায়। সেখানে যাবার পর সে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বন্দিদের অভিযোগ, সব জায়গায়, সব অফিসে বৈষম্য বিরোধী আন্দোলনের ছোঁয়া লাগলেও হবিগঞ্জ কারাগারে লাগেনি। সেখানে দেয়া হচ্ছে নিম্নমানের খাবার। এসব খাবার খেয়ে বন্দিরা প্রায়ই অসুস্থ হয়ে পড়েন। যে সব খাবার দেয়া হয় সেগুলো একেবারেই নিম্নমানের। যাদের পয়সা আছে তারা কারাগারের ক্যান্টিন থেকে ক্রয় করে খাবার খান। অন্যরা জেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বন্দিরা।
লাখাই থানার ওসি বন্দে আলী মিয়া জানান, কারাগার থেকে আনার পর সে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com