বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে কৃষি ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে ঋণ আদায় ও বিতরণ কার্যক্রম সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৭৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কৃষি ব্যাংকের উদ্যোগে প্রকাশ্যে ঋণ আদায় ও বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের বক্তারপুর গ্রামে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংক বাহুবল শাখার ব্যবস্থাপক (এসপিও) মাহমুদুল হাসান খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক হবিগঞ্জ জেরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (জিডিএম) রাজীব চন্দ্র সাহা। অনুষ্ঠানে ব্যাংক শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকগণ অংশগ্রহণ করেন। বক্তারপুর এলাকার ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল করিম ও বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির-এর সার্বিক সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সকলের সাথে কৃষি ঋণের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় ঋণ বিতরণ ও ঋণ দায় কার্যক্রম সম্পন্ন করা হয়। মতবিনিময়কালে প্রধান অতিথি কৃষি ব্যাংক হবিগঞ্জ জেরার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (জিডিএম) রাজীব চন্দ্র সাহা বলেন, এভাবেই দেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি ব্যাংক কৃষি ঋণ বিতরণের মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিকে চাঙ্গা করার প্রয়াশ গ্রহণ করেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com