বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে ডাকাতি প্রস্তুতিকালে ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। গত শনিবার গভীর রাত দেড়টায় দিয়াগাঁও গ্রামে মৃত আব্দুল করিম এর ছেলে দুবাই প্রবাসী মোঃ সাজল মিয়া বসত বাড়ীতে স্থানীয় জনতা পাকড়াও করে ডাকাতকে আটক করে। পরে আটককৃত ডাকাত থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। জানা যায়, উবাহাটা ইউনিয়নে দিয়াগাঁও গ্রামে দুবাই প্রবাসী মোঃ সাজল মিয়া বসত ঘরে প্রায় ৭-৮ জনের ডাকাতদল হানা দেয়। তাদের চিৎকারে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও এক ডাকাত আটক হয়। সে নিজেকে এখতিয়ারপুর গ্রামের মোঃ ইউনুস মিয়া ছেলে মোঃ রুবেল মিয়া (৪০) বলে পরিচয় দেয়। পরে জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com