বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা লিগ্যাল এইড কমিটির আলোচনা সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেসমিন আরা বেগম। সঞ্চালনা করেন লিগ্যাল এইড অফিসার (সহকারী জজ) মহিমা আক্তার। কোরআন তেলাওয়াত করেন দেলোয়ার হোসেন ও গীতা পাঠ করেন জারিকারক হিমাংশু চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, জেল সুপার মুজিবুর রহমান, পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুল হাই, সরকারি কৌশলী খায়রুল ইসলাম খোকন, জেলা লিগ্যাল এইড অফিসার আব্বাস উদ্দিন, জেলা এডভোকেট সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল, আইনজীবী মিহির কান্তি চক্রবর্তী, গিয়াস উদ্দিন বকুল প্রমুখ। সভার সভাপতি জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেসমিন আরা বেগম আর্থিকভাবে অস্বচ্ছল গরীব অসহায়দের আইনী সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটি সম্প্রসারণ করাসহ ব্যাপক প্রচারণার স্বার্থে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ পরিবেশনের জন্য গুরুত্বারোপ করেন। সভায় হবিগঞ্জ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসি বিভাগের অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com