বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের সুনামপুর গ্রামের আন্নর আলীর মৃত্যুর ঘটনায় আসামিদের রিমান্ড আবেদন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের সুনামপুর গ্রামে কৃষক আন্নর আলীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৩ আসামির রিমান্ডের আবেদন করা হয়েছে। অপরদিকে তাদের নিয়োজিত আইনজীবী জামিন আবেদন করেছেন। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল-৪ আদালতে এ আবেদন করা হয়। পলাতক আসামিদের ধরতে ও রহস্য উদঘাটনের জন্য পুলিশ তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আইনজীবী নির্দোষ বলে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানী শেষে আগামী ২৭ এপ্রিল আসামির উপস্থিতিতে বিজ্ঞ আদালত শুনানীর জন্য ধার্য্য করেন। জানা যায়, সুনামপুর গ্রামের আরজত মিয়ার সঙ্গে একই গ্রামের আব্দুর রশিদের মধ্যে হাওরে একটি জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এরই জের হিসেবে ১৬ এপ্রিল বুধবার সকাল ৯টার দিকে দুপরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত টেঁটাবিদ্ধ আন্নর আলী (৫০) মারা যান। এ ঘটনায় নিহতের পুত্র দেলোয়ার হোসেন বাদি হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com