বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালকের হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার পরিচালক মোহাম্মদ ফারুক আহমদ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সকাল ১০ টায় তিনি হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এসে পৌছান। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা পরিবষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবাল চৌধুরী, নির্বাহী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলমসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মোহাম্মদ ফারুক আহমদ হবিগঞ্জ পৌরসভার কর আদায়, জন্ম মৃত্যুনিবন্ধন, হাট-বাজারসহ নন ট্যাক্স এবং নিয়মিত নাগরিক সেবা সম্পর্কে খোজ খবর নেন। তিনি কর আদায় জোরদার করার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করার ব্যাপারে তাগিদ দেন। মোহাম্মদ ফারুক আহমদ বৃষ্টি মওসুমে শহরের পানি নিস্কশনের জন্য শহরের আউটলেট ও পৌর এলাকার বাইরের খাল সমূহ উন্মুক্ত করার ব্যাপারে পদক্ষেপ নেয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভাকে জেলা প্রশাসন ও জেলা পরিষদ সহযোগিতা করবে বলে তিনি আশ্বস্থ করেন। এ ছাড়াও তিনি প্রতিটি শাখার কার্যক্রম সম্পর্কে অবহিত হন। হবিগঞ্জ পৌরসভার সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি পরিদর্শন বই স্বাক্ষর করেন। হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ জাহিদুর রহমান পৌরসভার চলমান কার্যক্রম সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com