বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাভী পালনের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর

  • আপডেট টাইম বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাভী লালন পালনের জন্য ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চৌমুহনী ও ধর্মঘর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতির ২৫ জন সদস্যের মাঝে আনুষ্ঠানিক ভাবে এ চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম ও উপজেলা সমবায় অফিসার মোঃ ইসমাঈল তালুকদার রাহি। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাঈল তালুকদার রাহি জানান, আজকে ২৫ জন সমবায়ীকে ৪০ হাজার করে মোট ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ২৫ জনকে ১০ লাখ টাকার চেক দেওয়া হবে গরু লালন পালনের জন্য। এর আগে সমবায় মন্ত্রণালয়ের দুগ্ধ প্রকল্প থেকে তাদের প্রত্যেককে ১ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে বকনা গরু ক্রয় করার জন্য। চেক হাতে পেয়ে সমবায়ী মমতাজ বেগম জানান, এর আগে বকনা গরু কেনার জন্য টাকা পেয়েছি, এখন লালন পালনের জন্য টাকা পেলাম। আশাকরি এই প্রকল্পের মাধ্যমে আমাদের পরিবারে স্বচ্ছলতা আসবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com