বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পুলিশের অভিযানে ৩ পলাতক আসামী গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ থানা পুলিশের পৃৃথক অভিযানে তিন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) দিনব্যাপী নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে নবীগঞ্জ থানার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে পলাতক আসামীদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই ছানোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সের অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী করাখাল এলাকার গোলাপ মিয়ার পুত্র হাবিব মিয়া (২৮) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় জিআর মামলা রয়েছে।
একই দিনে এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই মো: রূহুল আমীন ও সঙ্গীয় ফোর্সের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী পারকুল (গুচ্ছগ্রাম) এলাকার ওয়াসির মিয়ার পুত্র মেহেদী হাসান শেরেকুল ওরফে সেরাই (২৫) কে পারকুল গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(১) ধারায় মামলা রয়েছে।
অপরদিকে এসআই স্বাধীন চন্দ্র তালুকদার ও সঙ্গীয় ফোর্সের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী দেবপাড়া এলাকার আব্দুল হাসিমের পুত্র মো: জসীম উদ্দিন (৩০) কে দেবপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ)/৩০ ধারায় মামলা রয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “অপরাধীদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় নবীগঞ্জ থানা সর্বদা সচেষ্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com