সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজির প্রতিবাদে জারুলিয়া বাজারে মানববন্ধন ॥ বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আসামাপাড়া বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসি। গতকাল শনিবার জারুলিয়া বাজারে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী আঃ রাজ্জাক জমাদার। বক্তৃতা করেন, কামরুল হাসান সাজল, সাইফুল ইসলাম মুন্সী, কবির মেম্বার, সোনাই মেম্বার, আঃ ছালাম, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম জমাদার, সাদ্দাম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১ এপ্রিল জারুলিয়া গ্রামের ট্রাক্টর মালিক শাহীন আসামপাড়া বাজারে গেলে ওই বাজারের শামীমসহ কয়েকজন লোক তাদের পথরোধ করে এবং ট্রাক্টরে মাটি বহন করলে চাঁদা দিতে হবে বলে জানায়। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। পরদিন ট্রাক্টর মালিক শাহীনসহ কয়েকজন ড্রাইভার আসামপাড়া গেলে একই বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে শামীমের লোকজন শাহীন ও তার সাথে থাকা লোকজনের উপর দেশীয় অস্ত্রসহ আক্রমন করে। এতে এসএসসি পরীক্ষার্থী বিল্লাল, মামুন, তাজুলসহ ৮/১০ জন আহত হয়। পরবর্তীতে ৪ এপ্রিল আহত বিলালসহ অন্যান্য আহতদের ছবি ব্যানারে যোগ করে আসামপাড়া বাজারে মানববন্ধন করে তাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বক্তৃতা করে। এতে জারুলিয়া গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে গতকাল বিকালে প্রতিবাদ সভায় মিলিত হয়ে দোষীদের শাস্তির দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com