বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সুদের টাকার জন্য হাত ভেঙে দেয়ার অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে সুদের টাকার জন্য সুয়েব মিয়া (৬) নামে এক শিশুর হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত শিশু সুয়েব মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের হরিধরপুর গ্রামের মৃত আলম উল্লাহর ছেলে ফুরুক মিয়ার কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন একই গ্রামের সায়েদ মিয়া। নির্ধারিত সময়ের আগেই টাকা আদায়ের জন্য ফুরুক মিয়া তার লোকজন নিয়ে সায়েদ মিয়ার বাড়িতে যায়। কিন্তু সায়েদ মিয়া বাড়িতে না থাকায় তার স্ত্রীর সঙ্গে কথা বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফুরুক মিয়া সায়েদ মিয়ার স্ত্রীর ওপর হামলা চালায়। এ সময় মা’কে রা করতে ছুটে আসে ছয় বছরের শিশু সুয়েব। কিন্তু নিষ্ঠুর ফুরুক মিয়া তাকে তুলে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে, ফলে শিশুটির হাত ভেঙে যায়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুয়েবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শিশুর বাবা সায়েদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফুরুক মিয়ার সুদের টাকা ঈদের দশ দিন পর পরিশোধের কথা ছিল। কিন্তু সে হঠাৎ এসে আমার স্ত্রীর ওপর হামলা চালায়। আমার ছেলে যখন তার মাকে বাঁচাতে আসে, তখন ফুরুক তাকে তুলে নিয়ে মাটিতে ছুড়ে ফেলে দেয়। আমি গরিব দিনমজুর, ইট ভেঙে সংসার চালাই। এখন ছেলের চিকিৎসার খরচ কীভাবে চালাবো, জানি না! এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন- ঘটনাটি অত্যান্ত মর্মান্তিক, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত ফুরুক মিয়া বলেন- পাওনা টাকা নিয়ে মহিলারা ঝগড়া করেছে, কিভাবে সুয়েব মিয়ার হাত ভাঙছে আমি জানিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com