সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

মাধবপুরে বুল্লা ও বাঘাসুরায় সায়হাম গ্রুপের ইফতার

  • আপডেট টাইম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সায়হাম গ্রুপের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বুল্লা ও বাঘাসুরা ইউনিয়নের গরিব অসহায় মানুষের মাঝে সায়হাম গ্রুপ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সায়হাম গ্রুপের পরিচালক সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান উপস্থিত থেকে বুল্লা ইউনিয়নে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন টেনু মিয়া, বিএনপি নেতা মিছির আলী, যুবদল নেতা আনিছুর রহমান। একই দিন দুপুরে বাঘাসুরা ইউনিয়নে সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন সায়হামের পরিচালক সৈয়দ এবিএম সেলিম। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার শহিদ মিয়া বিএনপি নেতা মোস্তফা কামাল বাবুল। সায়হামের পরিচালক সৈয়দ মোঃ শাহজাহান ইফতার বিতরণকালে বলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের ইচ্ছা অনুযায়ী এগুলো বিতরণ হচ্ছে।
মাধবপুর ও চুনারুঘাটের অস্বচ্ছলতা লোকজন যাতে ভালভাবে রোজা ও ঈদ আনন্দ ভালভাবে পালন করতে পারে সেদিক চিন্তা করে সায়হামের পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, সায়হাম নিজের জন্য ব্যবসা করেনা। মানুষের কল্যাণের জন্য কাজ করেন। মাধবপুর ও চুনারুঘাটের জনগনের সাথে সায়হামের গ্রুপের সুদীর্ঘকাল ধরে সম্পর্ক রয়েছে। আমাদের পরিবারের সদস্য সৈয়দ মোঃ কায়সার এমপি ও কৃষি প্রতিমন্ত্রী থাকাকালে মাধবপুরে অনেক উন্নয়ন মূলক কাজ করে গেছেন। রাজনৈতিক কারনে অহেতুক আমাদের ওপড় বিগত সরকার বহু অত্যাচার করেছে। বিনা কারনে মিথ্যা কল্পকাহিনী তৈরি করে আমাদের রাজনৈতিক ভাবে হয়রানি করা হয়েছে। আমরা জনগনের ওপড় এসবের বিচারের ভার ছেড়ে দিয়েছি। আমরা হবিগঞ্জের মানুষকে নিয়ে সকলে মিলেমিশে থাকতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com