সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্টিত

  • আপডেট টাইম বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ নাসিম ভূইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবিরুল ইসলাম, উপজেলা কো-অর্ডিনেটর আবু দাউদ মোল্লা, মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এসএম খোকন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, সাংবাদিক শিব্বির আহমেদ আরজু, মোঃ আব্দাল মিয়া, আক্তার হোসেন আল হাদি, আল আমিন খান প্রমুখ। সভায় জানানো হয় বানিয়াচং উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এ ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৮ হাজার ১৫ জন, ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৫শ ১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’প্লাস খাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com