বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে এক রাতে দু’বাড়িতে চুরি সংঘটিত

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫৬৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের নরপতি গ্রামে গতকাল শুক্রবার গভীর রাতে এক রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নরপতি গ্রামের কলেজ টেইলার এর মালিক আঃ মতিনের ঘরে গর্ত করে প্রবেশ করে। চোরেরা ৫টি দামী মোবাইল, মেগ লাইট, কাপড়, নগদ টাকাসহ প্রায় ৫০ হাজার টাকা মালামাল চুরি করে নিয়ে যায়। অন্যদিকে একই গ্রামের আছাব আলী জমাদারের ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে চোরেরা ৩টি মোবাইল, মেগ লাইট, কাপড়-চোপর নিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় মানুষের মধ্যে চোর আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com