বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৩ বছর পর শপথ নিলেন ইউপি সদস্য তপু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৭৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক ভোটে হেরে যাওয়া প্রার্থী ৩ বছর পর আদালতের রায়ে ৫৩৩ ভোটে বিজয়ী হওয়া ইউপি সদস্য নুরুল হাসান তপু শপথ সোমবার শপথ নিয়েছে। ৩ বছর পর ইউপি সদস্যের শপথ নেওয়ার ঘটনা মাধবপুরে প্রথম। তার শপথকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক কৌতূহল দেখা গেছে। গতকাল সোমবার ১০ মার্চ দুপুরে মাধবপুর নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাসেম তাকে শপথ পাঠ করান। মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে ২০২২ সালের ৫ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইউপি সদস্য নুরুল হাসান তপু। ভোট গণনায় কারসাজি করে তাকে এক ভোটে পরাজিত দেখানো হয়। এক ভোটের ব্যবধানে বিজয়ী ঘোষণা করা হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলাম উদ্দিনকে। নুরুল ইসলাম এক ভোটে পরাজয় মেনে নিতে পারেনি। ভোট পুনরায় গণনার আবেদন জানিয়ে হবিগঞ্জ নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন তখন।এ নিয়ে দীর্ঘদিন আদালতে স্বাক্ষী প্রমাণসহ যাচাই-বাছাই শেষে উভয়পক্ষের উপস্থিতিতে ভোট পুনরায় গণনার সিদ্ধান্ত নেন। উভয়পক্ষের উপস্থিতিতে গত বছরের ২৫ সেপ্টেম্বর সিনিয়র সহকারী জজ সবুজ পালের বিচারিক আদালত কক্ষে পুনরায় ভোট গণনা করা হয়। ভোট গণনা শেষে দেখা যায়, নুরুল হাসান ৫৩৩ ভোটে বিজয়ী। বিজয়ী ঘোষিত নুরুল হাসানের আইনজীবী আমিনুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, রাষ্ট্রের আইন-কানুন ও নির্বাচনি ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে দুর্নীতিবাজ চক্র ৫৩৩ ভোটে বিজয়ী প্রার্থীকে এক ভোটে পরাজিত দেখিয়েছেন। এটি আইন, রাষ্ট্র ও সংবিধানের প্রতি চরম ধৃষ্টতা। এরা একদিকে যেমন একজন বিজয়ী প্রার্থীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, অন্যদিকে রাষ্ট্রের আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চ্যালেঞ্জ করেছেন। নির্বাচনে আপিল বিভাগ ও বিজ্ঞ ট্রাইব্যুনালের রায় অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় ১১ ফেব্রুয়ারি নুরুল হাসানকে বিজয়ী ঘোষণা করে একটি গেজেট প্রকাশ করে। আপিল বিভাগও নির্বাচন ট্রাইব্যুনালের রায় অনুযায়ী সচিবালয়ের গেজেটে নুরুল হাসানের নাম-ঠিকানা সম্বলিত গেজেটের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাহী অফিসার মো. জাহেদ বিন কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ১০ মার্চ উপজেলা পরিষদের সভাকক্ষে বিজয়ী নুরুল হাসানকে শপথ পাঠ করিয়েছেন
নুরুল হাসান তার প্রতিক্রিয়ায় বলেন, অন্যায়ভাবে জনগণের রায় পালটে দেওয়া হয়েছিল। সত্যের জয় হয়েছে।আমি এখন জনগনের সেবা করে যাব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com