বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে ছাত্রছাত্রীদের মধ্যে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি প্রদান

  • আপডেট টাইম শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাটে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষয় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় কোয়ালিটি লার্নাস কেজি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ হালিম-লিয়াকত চুনারুঘাট জোনের পরিচালক আঃ আজিজ ইকবাল। পরিচালক সার্বিক মোঃ বিলাল মিয়ার পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসহুদুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, জেলা সভাপতি অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া, সাংবাদিক এস এম সুলতান খান, স্মৃতি সংসদের উপদেষ্টা শেখ জামাল আহমদ, কাজী দেলোয়ার হোসেন, শাহ কুতুবউদ্দিন আখঞ্জী, স্মৃতি সংসদ পরিচালক নিয়ন্ত্রন মোঃ মামুনুর রশিদ, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, মোঃ ফারুক মিয়া, মোঃ মোদাচ্ছির রহমান সিরাজী প্রমুখ। সভায় ২০১৩ সনে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ক্রেস্ট, সনদ ও বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য যে, প্রতিবছরের ন্যায় এ বছরও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১ অক্টোবর থেকে বৃত্তির রেজিষ্ট্রশন ফরম বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com