বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিভিন্ন মসজিদে সায়হাম গ্রুপের সৌজন্যে ইফতারের জন্য ৭ লাখ টাকার অনুদান প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৯৯ বা পড়া হয়েছে

মাধবপুর সংবাদদাতা ॥ প্রতি বছরের ন্যায় এবারও সায়হাম গ্রুপের সৌজন্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাধবপুর উপজেলাধীন নয়াপাড়া ইউনিয়নের ৩০টি মসজিদে রোজাদারগনের সম্মানে ইফতারের জন্য প্রায় ৭ লাখ টাকার অনুদান প্রদান করা হয়েছে। উক্ত অনুদান প্রদান উপলক্ষে গত ৪ মার্চ সায়হাম গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট দানবীর শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল সাহেবের বাড়ীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সায়হাম গ্রুপের পক্ষ থেকে এই অনুদান প্রদান করেন, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড এর চেয়ারম্যান ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, রমজান শরীফে সকল মুসলমানদের মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত পাওয়ার জন্য সকলকে সংযম ও ধৈর্য সহকারে মহান আল্লাহর রেজামন্দী সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদত বন্দেগীতে মশগুল থাকতে হবে। তিনি রমজানের পবিত্রতা রক্ষার্থে ঝগড়া-বিবাদসহ সকল অপরাধ কর্মকাণ্ড হতে বিরত থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, সায়হাম গ্রুপ আপনাদের বিপদে আপদে, সুখ-দুঃখে সবসময়ই আপনাদের পাশে ছিল, আছে ও থাকবে ইনশাআল্লাহ। সৈয়দ শাহজাহান বলেন, আপনারা আমাদের প্রতিষ্ঠিত সায়হাম গ্রুপের শিল্প প্রতিষ্ঠান গুলোর জন্য উত্তরোত্তর সফলতা ও উন্নতির দোয়া করবেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুল হাসান মানিক। পরে নয়াপাড়া ইউনিয়নের ৩০ টি মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি, সেক্রেটারি ও ইমাম সাহেবদের নিকট আনুষ্ঠানিক ভাবে ইফতার মাহফিলের অনুদানের টাকা তুলেদেন সৈয়দ মোঃ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন, নয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সৈয়দ মোঃ জাবেদ, সায়হাম গ্রুপের সিনিয়র ব্যবস্থাপক ইরশাদ চৌধুরী ও সিনিয়র ব্যবস্থাপক বিশ্বজিৎ বাবু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com