বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৪ ছিনতাইকারি আটক ॥ কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৩০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ব্যাটারি চালিত বিভাটেক চালকের হাত, পা, মুখ বেঁধে বিভাটেক ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক ৪ ছিনতাইকারিকে আদালতের মাধ্যমে রোববার দুপুরে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তারা হল উপজেলার কমলানগর গ্রামের আশরাফ উদ্দিন (২৮) একই গ্রামের মোঃ রনি মিয়া (২৮), মাধবপুর পৌর শহরের জসিম মিয়া (২২) এবং উপজেলার উত্তর বেজুরা গ্রামের আরমান মিয়া (২২)। উপজেলার রাজাপুর গ্রামের বিভাটেক চালক সোহেল মিয়া জানান, গত শনিবার দুপুরে উল্লেখিত ৪ যুবক মাধবপুর বাজার থেকে নোয়াপাড়া চা-বাগানে যাওয়ার কথা বলে যাত্রী সেজে ৪ ছিনতাইকারী তার বিভাটেকে উঠে। চা বাগানের নির্জন জায়গায় নিয়ে তার হাত, পা, মুখ বেঁধে চা বাগানের নালার মধ্যে তাকে ফেলে দিয়ে বিভাটক ছিনতাই করে। এ সময় চা বাগানে কর্মরত এক চা শ্রমিক তাকে বাধা অবস্থায় দেখে উদ্বার করে। তার ঘটনার বিবরণ শুনে শ্রমিকরা বাগান ঘেরাও করে বিভাটেক সহ ৪ ছিনতাইকারীকে আটক করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, বাদির মামলার প্রেক্ষিতে ৪ যুবককে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com