বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমানের মৃত্যু ॥ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৭১ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফন সম্পন্ন হয়। গতকাল শনিবার বিকেল ৫টা ১৫ মিনিটে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধ্যা গ্রামের পূর্ব মাঠে বীর মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমানকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন সহকারে একদল পুলিশ উপস্থিত ছিলেন। সম্প্রতি- বীর মুক্তিযোদ্ধা কাজী মিজানুর রহমান স্ট্রোক করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে কাজী মিজানুর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com