বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে রিক্সা চালকের রহস্য ঘেরা আত্মহত্যা

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৬২১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বিষপানে এক রিক্সা চালকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে এটি সাংসারিক কারনে নাকি প্ররোচিত আত্মহত্যা এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সুত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের গাংগাইল গ্রামের মৃত আব্দুল মন্নাফ এর ছেলে রিক্সা চালক আবু তাহের (৩৫) গত মঙ্গলবার বিকেলে বিষপান করে বাড়ির পাশে বাঁশ ঝাড়ের নিচে পড়ে থাকতে দেখে স্বজনরা তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার তাকে আশংকাজনক অবস্থায় বি-বাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। নিহত তাহেরের চাচাত মামা এয়াকুব আলী জানান, একটি মোবাইল ফোন চুরির ঘটনায় রিক্সাচালক তাহেরকে সন্দেহ করা হয়। পরে তাকে মোবাইলটি ফেরত দিতে বলা হয়। এঅপমান সইতে না পেরে সে বিষপানে আত্মহত্যা করে।
নাম প্রকাশ না করার শর্তে তাহেরের প্রতিবেশি জানান, অভাবের সংসারে সদস্যদের ভরণ পোষন নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com