বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাওলানা মোস্তাকিম বিল্লাহ আতিকী সিলেট বিভাগে শ্রেষ্ট ইমাম নির্বাচিত

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে শ্রেষ্ঠ ইমাম বাছাই পরীক্ষায় হবিগঞ্জ জেলায় শ্রেষ্ট ইমাম নির্বাচিত হয়েছে লাখাই উপজেলার লখনাউক গ্রামের কৃতি সন্তান আবু সালেহ মোঃ মোস্তাকীম বিল্লাহ আতিকী। তিনি নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।
এছাড়াও তিনি ঐতিহ্যবাহী নবীগঞ্জ উপজেলার হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী রঃ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। তিনি কামিল পাশ করার পর এমসি কলেজ থেকে ইসলামিক স্টাডিজে মাস্টার্স (ফার্স্ট ক্লাস) ডিগ্রি অর্জন করেন এবং বিএড ডিগ্রি অর্জন করেন। তিনি বর্তমানে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা মুসলিম পাড়া আবাসিক এলাকায় নিজ বাসায় স্থায়ীভাবে বসবাস করেন। তিনি তার এই সফলতার জন্য আল্লাহর শুকরিয়া ও মুসল্লিয়ানদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সকলের কাছে একান্ত ভাবে দোয়ার জন্য দরখাস্ত জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com