বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ শহরে আটক দুই ছিনতাইকারীকে কারাগারে

  • আপডেট টাইম শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে উমেদনগর সমাজসেবা যুবসংঘের সদস্যরা। গত বৃহস্পতিবার রাতে তাদের পুলিশে সোপর্দ করা হয়। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শহরের হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক ছাত্রের ফোন চুরিকালে তাদের আটক করা হয়। ছিনতাইকারীরা ওই ছাত্রের মানিব্যাগে থাকা ৩ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করে।
উমেদনগর পুরানহাটির মৃত কদ্দুছ মিয়ার পুত্র অলিউর রহমান আবির (২০), কালা মিয়ার পুত্র এনামুল হক (১৯) কে আটক করা হয়। এ ব্যাপারে ওই ছাত্রের চাচাতো ভাই মৃত্যুঞ্জয় গোপ বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। পরে আটকদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com