বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পাকবাহিনীর হাতে নিহত শায়েস্তাগঞ্জ খাদ্যগুদামের মালবহনকারীর পরিবারকে এমপি কেয়া চৌধুরীর গাভী প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭১ সালে ২৯ এপ্রিল পাক সেনাদের হাতে নির্মমভাবে নিহত শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামের মালবহনকারী তারা মিয়া চৌধুরীর পরিবারকে একটি গাঢ়ী প্রদান করেছেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তারা মিয়া চৌধুরীর ছেলে ইদ্রিস আলী চৌধুরী। বয়স ৭৫ বছর। তিনি তার সন্তাদের নিয়ে দুবিসহ জীবনযাপন করছেন। বেচে থাকার তাগিদে বেছে নিয়েছেন ক্লিনারের কাজ। তিনি হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুর এলাকায় একটি ঝুপড়ি ঘরে বসবাস করছে।
ইদ্রিস আলী চৌধুরীর অসহায়ত্বের কতা জানতে পেরে কমান্ডেন্ট মানিক চৌধুরীর কন্যা হবিগঞ্জ ও সিলেট এর দায়িত্বপ্রাপ্ত এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তাকে একটি গাভী প্রদানের প্রতিশ্র“তি দেন। এ প্রেক্ষিতে গতকাল সকালে এমপি কেয়া চৌধুরী তারা মিয়ার চৌধুরীর পুত্র ইদ্রিস আলীর চৌধুরীর বাড়িতে গিয়ে গাভীটি হস্তান্তর করেন। এ সময় তিনি উপস্থিত লোকজনের নিকট তারা মিয়া চৌধুরীসহ ২৯ এপ্রিল শায়েস্তাগঞ্জ খাদ্য গুদামে পাকদের হাতে নিহতদের সম্পর্কে নানা তথ্য তুলে ধরেন।
গাভী বিতরণকালে প্রতিক্রিয়ায় এমপি কেয়া চৌধুরী বলেন, যারা এদেশের জন্য প্রাণ দিয়েছে, তাদের ঋণ শোধ হবার নয়। শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছেন। আর আমি শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদেরসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে কাজ করছি। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক এডঃ মর্তুজ আলী, শাহ মশিউর রহমান শামিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com