বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ই-মেইল পরিসেবা উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) আইসিটি সেলের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক ইমেইল পরিষেবা চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের জন্য আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও তথ্য আদান-প্রদানের সুবিধার্থে এই ই-মেইল পরিষেবা চালু করা হয়েছে। এই পরিষেবার আওতায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ডোমেইনে শিক্ষক, কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা ইমেইল ব্যবহার করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার সকালে ইমেইল পরিষেবার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “প্রাতিষ্ঠানিক ইমেইল ব্যবহারের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। এটি শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা, যোগাযোগ এবং তথ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি সেলের টিম লিড প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নতুন পরিষেবা সম্পর্কে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এটি আমাদের জন্য খুবই সহায়ক হবে, কারণ একাডেমিক কাজের জন্য নির্ভরযোগ্য ইমেইল সিস্টেম প্রয়োজন ছিল।”
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল আশা প্রকাশ করেছে যে, এই উদ্যোগের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং শিক্ষার্থীরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে উন্নত সেবা গ্রহণ করতে পারবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com