বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে সংঘর্ষে আহত তারা মিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

  • আপডেট টাইম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসী গ্রামে জমিজমা নিয়ে পুর্ব বিরোধের ধরে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন। গুরুতর আহত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতদের মধ্যে তারা মিয়ার অবস্থা আশংখ্যা জনক বলে পারিবারিক সুত্রে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের বাউসী গ্রামের আব্দুল বারিকের ছেলে তারা মিয়া এবং একই গ্রামের প্রতিপক্ষের লোকজনের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে তারা মিয়া দৌলতপুরের চকবাজার যাওয়ার পথে প্রতিপক্ষের লোক হামলা চালায়। খবর পেয়ে তারা মিয়াকে বাচাতে স্বজনরা এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয়। গুরুতর আহত তারা মিয়া (৫০), বরকত উল্লা (৪৫), মহমেদ উল্লা (৪২), আতাউর রহমান (৪০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। আহত তারা মিয়া শংকাটপন্ন অবস্থায় আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com