বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের উমেদনগর স্ট্যান্ড এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের উমেদনগর স্ট্যান্ড এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল গত মঙ্গলবার গভীর রাতে ওই এলাকার শাহজালাল ট্রেডার্সের কীটনাশক দোকানের ভেতরে প্রবেশ করে কীটনাশকসহ বিভিন্ন কৃষির ওষুধ এবং ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি শামছুল হুদা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ব্যবসা প্রতিষ্ঠানের মালিক শাহজালাল জানান, ওইদিন রাতে দরজায় তালা দিয়ে বাড়ি যান। সকালে ফিরে দেখেন তার দোকানে চুরি হয়েছে। এ ঘটনায় আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com