বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে পিকআপের ধাক্কায় টমটম থেকে ছিটকে পড়ে ১ ব্যক্তি নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোর্শেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় উপজেলার ভাদ্বেশর ইউনিয়নের নতুন বাজার এলাকার শ্রীমঙ্গল রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোর্শেদ মিয়া একই ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদ মিয়া সকালে নিজ বাড়ি শাহপুর থেকে টমটমযোগে মিরপুর যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত পিকআপ টমটমটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর কবির জানান, দুর্ঘটনার বিষয়টি সাতগাঁও হাইওয়ে থানাকে জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com