বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ পড়ালেখার পাশাপাশি সহপাঠক্রম বিষয়েও ছাত্রছাত্রীদের অংশ গ্রহন থাকতে হবে। একজন ভাল ছাত্র তখনই পরিপুর্ণ ছাত্র হিসেবে স্বীকৃতি পাবে, যখন তার মধ্যে সকল গুনাবলী বিদ্যমান থাকবে। পড়ালেখার জন্য যেমন ভাল মেধা প্রয়োজন, তেমনি মেধাকে সতেজ রাখতে প্রয়োজন খেলাধূলার। খেলাধূলার মাধ্যমে শরীর, মন দুটোই ভাল থাকে। তাই মেধাকে সঠিক ও সতেজ রাখতে হলে খেলজাধূলার বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী একথাগুলো বলেন। বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোঃ কবির মিয়া, মখলিছ মিয়া, মোঃ মওদুদ মিয়া ও নুরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অত্র বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তোলেদেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক দ্বীপক কুমার ঘোষ, আব্দুল হাই ও সোনিয়া ইকবাল শম্পা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com