মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’’ স্লোগানে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন হবিগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস হবিগঞ্জ এর ব্যবস্থাপনায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট হবিগঞ্জ জেলা পর্যায়ে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ১৯ জানুয়ারি হবিগঞ্জ জালাল স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মোঃ ফরিদুর রহমান। ফাইনাল খেলায় নবীগঞ্জ সরকারি কলেজ বনাম শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ অংশগ্রহণ করে। খেলায় ট্রাইবেকারে ৩-১ গোলের ব্যবধানে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসমূহকে ট্রফি, মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্ত্তী, জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ, জেলা রেফারিজ এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মজিদ ও সহিদুর রহমান লাল, হবিগঞ্জ ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান, জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য জয়নাল আবেদীন এবং দুই কলেজ এর শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com